August 28, 2026, 2:04 pm
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোনের আরও ৩ জন সঙ্কটাপন্ন ; ১ জন লাইফ সাপোর্টে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৩ জন। এদের মধ্যে ১ জন রয়েছে লাইফ সাপোর্টে।

সোমবার বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

তিনি বলেন, এখন ৩৩ জন রোগী এখানে ভর্তি রয়েছে। যাদের মধ্যে ২৭ জনই শিশু। এদের মধ্যে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছে ৩ জন। যাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, এদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছে ৯ জন। বাকিরা অন্যান্য ওয়ার্ড ভর্তি রয়েছে।

তিনি আরও বলেন, আজ সোমবার আর ৩ জনকে ছুটি দেয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে আবহাওয়া খারাপ থাকায় এবং তাদের আরেকটি ড্রেসিং দরকার মনে করায় আজকে ছাড়পত্র দেয়া হয়নি।

চলতি সপ্তাহে আরও বেশ কয়েকজনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক।

এছাড়া বিমান বিধ্বস্তে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা চিকিৎসকরা পর্যায়ক্রমে স্ব স্ব দেশে চলে গেছেন এবং বাকিরা চলে যাচ্ছেন বলে জানান তিনি।

জানা যায়, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪৫ জন চিকিৎসাধীন আছেন।

তার মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৩ জন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ১ জন রয়েছেন।

অন্যদিকে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৮ জন, ঢাকা সিএমএইচে ১৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে ১ জনের মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page