October 17, 2026, 12:08 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্সে পত্রিকার সর্বশেষ হকার আলী আকবরকে সম্মাননা দিচ্ছেন প্রসিডেন্ট ম্যাঁক্রো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সে পত্রিকার সর্বশেষ হকার আলী আকবরকে দেশটির অন্যতম সর্বোচ্চ সম্মাননা ‘অর্ডার অফ মেরিট’-এ ভূষিত করা হচ্ছে। এই সম্মাননা তিনি পাচ্ছেন তার এক পুরনো গ্রাহকের কাছ থেকে, যিনি বর্তমানে দেশটির প্রসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো ।

আলী আকবর থাকেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। শহরটির পুরোনো অধিবাসীদের কাছে তিনি খুব পরিচিত মুখ। আকবর প্রতিদিনের পত্রিকা বগলদাবা করে বেরিয়ে পড়েন। মুখে বলতে থাকেন দৈনিক পত্রিকার তরতাজা শিরোনামগুলো। এভাবেই পত্রিকা পৌঁছে দেন পাঠকের হাতে। ৫০ বছরের বেশি সময় ধরে এ কাজ করছেন তিনি।

তবে আকবরের আলাদা বিশেষত্ব আছে। হারিয়ে যেতে বসা পেশা পত্রিকার হকারি প্যারিসে এখন একমাত্র তিনিই ধরে রেখেছেন। অর্থাৎ প্যারিস তথা পুরো ফ্রান্সে পত্রিকার সর্বশেষ হকার তিনি।

ফরাসি সংস্কৃতিতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা ‘অর্ডার অব মেরিট’–এর জন্য আলী আকবরকে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছেন। তাকে আগামী মাসে এই সম্মাননা দেওয়া হবে।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম আলী আকবরের। ষাটের দশকের শেষ ভাগে ইউরোপে পাড়ি জমান। শুরুতে যান নেদারল্যান্ডসের আমস্টারডামে। সেখানে তিনি একটি ক্রুজ জাহাজে কাজ পান। পরে ১৯৭২ সালে ফ্রান্সে আসেন। বছরখানেক পর থিতু হন প্যারিসে। পত্রিকার হকারির কাজ নেন।

আলী আকবর বলেন, ‘আমি যখন ১৯৭৩ সালে এ কাজ শুরু করি, তখন প্যারিসে আমাদের মতো ৩৫-৪০ জন হকার ছিল। এখন আমি একা। সবকিছু ডিজিটাল হয়ে গেছে, মানুষ এখন শুধু মোবাইল ফোনই দেখে।’

একটা সময় ছিল যখন তিনি পত্রিকা প্রকাশের প্রথম ঘণ্টাতেই ৮০টির বেশি বিক্রি করতেন। আর এখন প্যারিসের সেইন্ট জার্মেই এলাকার ক্যাফেগুলো ঘুরে বিখ্যাত ফরাসি পত্রিকা লা মঁদের মাত্র ৩০ কপি বিক্রি করতে পারেন।

তিনি জানান, পত্রিকা বিক্রির টাকার অর্ধেক তিনি পান। তবে অবিক্রীত পত্রিকাগুলো ফেরত দেওয়ার সুযোগ নেই।

এত চ্যালেঞ্জের পরও ৭২ বছর বয়সী আলী আকবর তাঁর বর্তমান পেশায় খুশি। তিনি বলেন, ‘এ পেশায় আমি স্বাধীন, খুশি। এ পেশায় কেউ আমাকে আদেশ দেয় না। শুধুমাত্র এই আনন্দের জন্যই আমি কাজটা করে যাই।’

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম আলী আকবর ষাটের দশকের শেষ ভাগে ইউরোপে পাড়ি জমান। শুরুতে যান নেদারল্যান্ডসের আমস্টারডামে। সেখানে একটি ক্রুজ জাহাজে (প্রমোদতরি) কাজ পান। ১৯৭২ সালে সেই জাহাজ ফরাসি শহর রুয়েনে নোঙর করে।

এরও বছরখানেক পর আলী আকবর ফ্রান্সের রাজধানী প্যারিসে চলে আসেন। সেখানেই থিতু হন। তিনি তার এলাকায় একজন অত্যন্ত পরিচিত ও প্রিয় ব্যক্তিত্ব।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page