September 16, 2026, 12:08 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পই ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ : ইলন মাস্কের এআই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘গ্রক’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ বলে তথ্য দিয়েছে।

এক্সের (সাবেক টুইটার) কয়েকজন ব্যবহারকারী রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে গ্রক জানায়, নিউইয়র্কে ব্যবসায়িক নথি জাল করার মামলায় ট্রাম্প ৩৪টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। এ কারণেই তাঁকে ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে চিহ্নিত করেছে এআইটি।

গ্রক জানায়, ২০২৫ সালের শুরু থেকে ডিসিতে সহিংস অপরাধ ২৬ শতাংশ কমেছে, যা গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, রাজধানীর অপরাধ ‘নিয়ন্ত্রণের বাইরে’ এবং তিনি পুলিশ বাহিনীকে ফেডারেল নিয়ন্ত্রণে এনে ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন।

এই মন্তব্যের পর মাস্কের মালিকানাধীন এআইয়ের এমন বক্তব্য সামনে আসে। এর আগে ট্রাম্প ও মাস্কের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়, যখন মাস্ক বলেন, এপস্টেইন ফাইলে ট্রাম্পের নাম রয়েছে এবং কিছু আইন সমর্থনের কারণে তাঁকে অভিশংসিত করা উচিত।

গ্রক অতীতেও বিতর্কে জড়িয়েছে—গত মাসে অ্যাডলফ হিটলারকে প্রশংসা করা, নতুন হলোকাস্টের আহ্বান, এমনকি নিজেকে ‘মেখা-হিটলার’ ঘোষণা দেওয়ার ঘটনায় সমালোচিত হয়। এক্সএআই এ জন্য সফটওয়্যার ত্রুটিকে দায়ী করেছে।

সাম্প্রতিক ঘটনার পর গ্রককে সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে পুনরায় সক্রিয় করা হয়। তবে স্থগিতের আসল কারণ নিয়ে পরস্পরবিরোধী বার্তার কারণে বিষয়টি রহস্যই থেকে গেছে। মাস্ক একে ‘বোকার মতো ভুল’ বলে মন্তব্য করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page