July 23, 2026, 10:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে পারাপারের একমাত্র খেয়া নৌকার তলা ফুটো করে দিল দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রশিদপুর নয়াপাড়া এলাকায় ময়নাল খন্দকারের বাড়ি সংলগ্ন খেয়াঘাটে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা খেয়া নৌকার তলা ফুটো করে ফেলেছে। এতে নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, আশপাশের কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এই খেয়া নৌকায় পারাপার করে আসছিলেন। বর্ষাকালে রশি দিয়ে বাঁধা এই নৌকা ছিল স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের একমাত্র ভরসা। কিন্তু শনিবার (১৬ আগস্ট) রাতে নৌকার তলা ফুটো করে দেয়া হলে সেটি অচল হয়ে পড়ে।

মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, প্রতিদিন এই নৌকায় করেই তারা স্কুলে যেতেন। এখন বাধ্য হয়ে বিকল্প ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে হচ্ছে। নৌকা ছাড়া যাতায়াত অসম্ভব হয়ে পড়েছে। এখন পড়াশোনায় বিঘ্ন ঘটছে আমাদের।

দ্রুততম সময়ে নৌকা মেরামতের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ লাঘব করা হবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page