March 11, 2026, 12:54 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চিকিৎসা শেষে ঢাকায় ফিরে আবারও হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  থাইল্যান্ডে চিকিৎসা শেষে ঢাকায় ফিরে অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২০ আগস্ট) ভোরে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভর্তি করানো হয়।

মির্জা ফখরুলের অসুস্থতা প্রসঙ্গে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব। এরপর তিনি গুলশানে বৈঠকে অংশ নেন রাত ১১টা পর্যন্ত। বৈঠক শেষে অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ তাকে ইউনাইটেড হাসপাতাল নিয়ে যান। রাত ১টায় মির্জা ফখরুলকে অধ্যাপক ড. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়।

জাহিদ হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন মহাসচিবের অবস্থা স্টেবল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এখন আছেন। সবাই দোয়া করবেন।’

চোখের ফলোআপ চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকা ফেরেন মির্জা ফখরুল। স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে ছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page