September 21, 2026, 7:00 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংস্থার প্রতিবেদন প্রত্যাখ্যান করে ইসরাইল বলেছে ‘গাজায় দুর্ভিক্ষ নেই’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘ সমর্থিত নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসি’র প্রতিবেদন প্রত্যাখ্যান করে ইসরাইল শুক্রবার বলেছে, ‘গাজায় কোনও দুর্ভিক্ষ নেই এবং প্রতিবেদনটি হামাসের মিথ্যাচারের ভিত্তিতে তৈরি করা হয়েছে।’

জেরুজালেম থেকে এএফপি জানায়, ‘দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন (আইপিসি)- এর এক প্রতিবেদনে গাজা উপত্যকার প্রায় ২০ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ চলছে বলে দাবি করা হয়।

এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘গাজায় কোনও দুর্ভিক্ষ নেই। আইপিসি প্যানেলের প্রতিবেদন হামাসের মিথ্যাচারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সম্প্রতি গাজায় বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা এসেছে। সুতরাং (আপিসি’র) এই মূল্যায়নও রাজনৈতিক নথির ঘৃণ্য আবর্জনার ঝুড়িতে নিক্ষেপ করা হবে।’

ফিলিস্তিন অঞ্চলে নাগরিক বিষয়াবলি তদারকি করা ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শাখা ‘কোগ্যাট’ প্রতিবেদনটির তীব্র বিরোধিতা করেছে।

সংস্থাটি জানায়, কোগ্যাট দৃঢ়ভাবে গাজার উপত্যকা, বিশেষ করে গাজা সিটিতে দুর্ভিক্ষের দাবিকে প্রত্যাখ্যান করেছে। আইপিসির পূর্ববর্তী প্রতিবেদন ও মূল্যায়নগুলো বারবার ভুল প্রমাণিত হয়েছে এবং বাস্তবতার সাথে মিলছে না।

কোগ্যাট আরও বলেছে, আইপিসি প্যানেলের প্রতিবেদন সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার মানবিক পরিস্থিতি ‘স্থিতিশীল করার’ প্রচেষ্টাকে উপেক্ষা করেছে। প্রতিবেদন প্রণেতারা ‘আংশিক তথ্য’ ব্যবহার করেছেন এবং তাদের (ইসরাইলের) সরবরাহকৃত তথ্যকে উপেক্ষা করেছেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page