May 10, 2026, 6:00 pm
শিরোনামঃ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে : প্রধানমন্ত্রী অর্থনীতিতে গণতন্ত্র থাকতে হবে : অর্থমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে : রেলমন্ত্রী গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা নাটোরে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার আটক যশোরে পরকীয়া প্রেমিককে হত্যার পর মরদেহ ঘরের ভেতর পুঁতে সিমেন্ট ঢালাই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে : আইআরজিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের আওয়ামী লীগের সভাপতিকে ‘হানি ট্র্যাপ’ করে ব্ল্যাকমেলের অভিযোগে ৩ জন আটক 
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে অনিয়মের দায়ে তিনটি প্রাইভেট ক্লিনিককে জরিমানা ; হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা 

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় একটি হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দেয়া হয়।

আজ ৩১ আগষ্ট সকাল ১০টা থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে মহেশপুর শহরের সালেহা ডায়াগনস্টিক সেন্টার, গ্রীন ল্যাব মেডিকেল সার্ভিসেস এবং মহেশপুর প্রাইভেট হাসপাতালকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার জরিমানা করা হয়। পাশাপাশি মহেশপুর প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page