March 16, 2026, 3:53 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি বিমান হামলায় গাজায় ১৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি বাহিনী  রাতভর  গাজায় একটি অ্যাপার্টমেন্ট ও একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে।

গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ হামলায় ১৩ জন নিহত ও আরো অনেকেই আহত হয়েছে।

গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে বলেন, ‘ইসরাইলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ-পশ্চিম গাজা শহরের একটি আবাসিক ভবনের ওপরের তলায় হামলা চালিয়েছে। ওই হামলায় ১০ জন নিহত হয়েছে।’

বাসাল আরো বলেন, ‘ইসরাইলি হেলিকপ্টারগুলো শহরের পশ্চিমে একটি অ্যাপার্টমেন্টেও হামলা চালিয়েছে। ওই হামলায় তিন জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।’

ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম নগর গাজা শহর দখলের জন্য আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে এলাকায় বোমাবর্ষণ তীব্রতর করেছে এবং বাসিন্দাদের জরুরি ভিত্তিতে স্থানান্তরের জন্য সতর্কতা জারি করেছে।

জাতিসংঘের অনুমান যে গাজা শহর এবং এর আশেপাশে প্রায় দশ লক্ষ মানুষ বাস করে, যেখানে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে।

ইসরাইলি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির এক পরিসংখ্যান অনুসানে জান গেছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামাসের আক্রমণে এক হাজার ২শ’ ১৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলের প্রতিশোধমূলক আক্রমণে কমপক্ষে ৬৩ হাজার ৫শ’ ৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

জাতিসংঘ হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page