May 10, 2026, 6:00 pm
শিরোনামঃ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে : প্রধানমন্ত্রী অর্থনীতিতে গণতন্ত্র থাকতে হবে : অর্থমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে : রেলমন্ত্রী গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা নাটোরে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার আটক যশোরে পরকীয়া প্রেমিককে হত্যার পর মরদেহ ঘরের ভেতর পুঁতে সিমেন্ট ঢালাই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে : আইআরজিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের আওয়ামী লীগের সভাপতিকে ‘হানি ট্র্যাপ’ করে ব্ল্যাকমেলের অভিযোগে ৩ জন আটক 
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে ২০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরসদরে একটি পাগলা ঘোড়ার কামড়ে গত ২ দিনে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় পুনরায় এমন একটি ঘটনা ঘটে।

এ পর্যন্ত আহতদের মধ্যে রয়েছেন কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), এবং আলেয়া বেগম (৩৪) প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াটি যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে এবং লাথি মারছে। স্থানীয়দের ধারণা, কোনো পাগলা কুকুর কামড়ানোর কারণে ঘোড়াটি এমন অস্বাভাবিক আচরণ করছে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের ব্যথানাশক ঔষধ এবং টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে।
তিনি বলেন, আহতদের বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে ঘোড়াটিকে কোনো জলাতঙ্ক আক্রান্ত কুকুর কামড় দিয়েছে, যার কারণে এটি এমন আচরণ করছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page