June 28, 2026, 11:23 am
শিরোনামঃ
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী   এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ কক্সবাজারে নিখোঁজের একদিন পর ৭ কিলোমিটার দূরে পর্যটকের লাশ উদ্ধার রাজশাহীতে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ব্যবসায়ী নিহত পৃথিবীতে ইরানের অস্তিত্ব থাকবে না : ট্রাম্প স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুযোগ নেই : নেতানিয়াহু যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে : ইরান
এইমাত্রপাওয়াঃ

‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

এম এ কবীর, ঝিনাইদহ : ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ জেলা প্রসাশন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে এক আলোচনা সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল,বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল করিম এবং জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আমজাদ হোসেন আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন। সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুর রউফ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ূব হোসেন,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,লৌহজং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,রাজধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আফরোজ প্রমূখ। প্রধান অতিথি বলেন পৃথিবীতে এখনও পাঁচজনের মধ্যে একজন নিরক্ষর। তিনি বলেন শিক্ষার হার বৃদ্ধির কোন বিকল্প নেই,ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়ার হার দশ ভাগ যা কোন ভাবেই কাম্য নয়। তিনি বলেন,ইউনেস্কো ১৯৬৬ সালের ৮ সেপ্টেম্বর কে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহন করে। ১৯৬৭ সালে দিবসটি প্রথম উদযাপিত হয়। তিনি বলেন,বাংলাদেশে সাক্ষরতার হার ৭৭.৯% এর মধ্যে ঝিনাইদহে ৭৬.৮%। তিনি বলেন নিরক্ষরতা এক ধরনের অভিশাপ। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page