August 27, 2026, 1:47 pm
শিরোনামঃ
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ মতপার্থক্য সত্ত্বেও মুসলিম দেশগুলোকে ঐক্যের আহ্বান করলো ইরান যুক্তরাষ্ট্রে ২৭ বছর পর ২০২৮ সালে শুরু হতে যাচ্ছে ৯/১১ হামলার ঝিনাইদহের মহেশপুরে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে প্রান্তিক কৃষকদের অবহিতকরণ কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠনের কর্মপরিকল্পনা উন্নয়ন কল্পে এ কর্মশালার আয়োজন করা হয়।

আজ সোমবার বেলা ১১টায় উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার আক্তারুজ্জামান মিয়া, অতিরিক্ত উপ-পরিচালক আনিচুজ্জামান খান ও উপ-সহকারী কৃষি অফিসার বিল্লাল হোসাইন।

কর্মশালায় কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায় বলেন, এ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সংগঠিত করে কৃষির উন্নয়ন ঘটানো হবে। এতে করে কৃষকের পেশাগত দক্ষতা আধুনিকায়ন হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষিতে দেশ আরো সমৃদ্ধ হবে। প্রান্তিক কৃষকের আয় বৃদ্ধি পাবে। ফলে তাদের জীবন মানের উন্নয়ন ঘটবে। কৃষিকে উন্নত করতে হলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। কর্মশালায় ১২৫ জন কৃষককে তিন ভাগে বিভক্ত করে পরিকল্পনা প্রণয়ন ও দক্ষতা বৃদ্ধিতে আলোচনা করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page