July 10, 2026, 3:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে উপকরণ বিতরণ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে : প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত নোয়াখালীতে ফিফা সভাপতির বিরুদ্ধে তরুণের অভিযোগ সৌদি আরবে চালু হলো নতুন প্যাকেজ ভিসা হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানে হামলার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

গাজা সিটিতে ‘আরো শক্তি’ প্রয়োগের ঘোষণা দিল ইসরাইলি সেনাবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা সিটিতে ‘আরো শক্তি’ প্রয়োগ করা হবে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

গাজা সিটি বাসিন্দাদের পালিয়ে যাওয়ার জন্য সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে করা এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী একথা জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর কর্নেল আভিচায় আদরাই ওই পোস্টে বলেন, হামাসকে পরাজিত করতে প্রতিরক্ষা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ আর এ লক্ষ্যে গাজা শহর এলাকায় আরো শক্তি প্রয়োগ করা হবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকার বৃহত্তম নগর কেন্দ্রের বাসিন্দাদের অন্যত্র চলে যেতে সতর্ক করার পর আদরাই গাজাবাসীর উদ্দেশে বলেন, ‘আল-রশিদ অক্ষের মধ্য দিয়ে অবিলম্বে অন্যত্র সরে যান।’

পশ্চিমা দেশগুলো ও সাহায্য সংস্থাগুলো বারবার অনুরোধ করার পরও শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইসরাইল অভিযানের প্রস্তুতি হিসেবে সেখানে নির্বিচারে বোমাবর্ষণ করছে।

গতকাল সোমবার সন্ধ্যায় নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘দুই দিনে আমরা ৫০টি সন্ত্রাসী টাওয়ার ধ্বংস করেছি এবং এটি গাজা সিটিতে তীব্র স্থল অভিযানের কেবল উদ্বোধনী পর্যায়। আমি সেখানকার বাসিন্দাদের উদ্দেশে বলছি, আপনাদের এ অভিযানের ব্যাপাারে সতর্ক করা হয়েছে। আপনারা এখনই অন্যত্র চলে যান!’

তিনি আরো বলেন, এগুলো কেবলমাত্র অভিযানের সূচনা। আমাদের বাহিনী বড় ধরনের স্থল অভিযানের জন্য সংগঠিত ও একত্রিত হচ্ছে।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বলেছে, নেতানিয়াহুর এই হুমকি, গাজা শহরের নিরীহ বাসিন্দাদের ‘জোরপূর্বক বাস্তুচ্যুতির স্পষ্ট পদক্ষেপ।’

হামাস এক বিবৃতিতে বলেছে, ‘বোমাবর্ষণ, গণহত্যা, অনাহার ও মৃত্যুর হুমকির চাপ দেওয়া হচ্ছে। এগুলো আন্তর্জাতিক আইন ও কনভেনশনের প্রতি এক স্পষ্ট ও নজিরবিহীন চ্যালেঞ্জ।’

গাজা বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গাজা সিটি জুড়ে রাতভর ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page