November 8, 2026, 5:22 am
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার ফিলিস্তিনি অঞ্চল জেনিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুই কিশোর হলো— ইসলাম আবদেল আজিজ নৌহ মাজারমেহ ও মুহাম্মদ সারি ওমর মাসকালা। দুজনেরই বয়স ১৪ বছর।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, জেনিন শরণার্থী শিবিরের ভেতরে অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী। এ সময় তাদের কিছু জিনিসপত্র উদ্ধার করার চেষ্টা করার সময় একদল বেসামরিক লোকের ওপর গুলি চালায় ইসরাইলি সেনা।

ওই গুলিতে ফিলিস্তিনি কিশোর দুজন নিহত হয়।

এএফপি ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা দাবি করে, ওই এলাকায় ‘সন্দেহভাজনদের’ একটি দল তাদের কাছে আসার চেষ্টা করলে সৈন্যরা গুলি চালায়।

ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোরও আহত হয়েছে এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত কয়েক মাস ধরে, ইসরাইলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে হামলা চালিয়ে আসছে।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করছে,  ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমন করার লক্ষ্যেই এ হামলা পরিচালিত হচ্ছে।

ফেব্রুয়ারির শেষের দিকে ইসরাইল জেনিনে ট্যাঙ্ক মোতায়েন করে। জেনিন ফিলিস্তিনি জিহাদীদের একটি পরিচিত কেন্দ্রস্থল।

২০০৫ সালে দ্বিতীয় ইন্তিফাদার সমাপ্তির পর পশ্চিম তীরে এই ধরণের প্রথম মোতায়েন।

ইসরাইলি সেনাবাহিনী তখন থেকে উত্তর পশ্চিম তীরের বিভিন্ন শিবিরের কয়েক ডজন ভবন ভেঙে দিয়েছে, যাতে করে ঘনবসতিপূর্ণ এলাকায় প্রবেশের নতুন পথ খুলে দেওয়া যায়।

ইসরাইলি বাহিনীল এই আগ্রাসনে কয়েক হাজার ফিলিস্তিনি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

প্রায় দুই বছর আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে সহিংসতা বেড়েছে।

১৯৬৭ সাল থেকে ইসরাইল ফিলিস্তিনের এই ভূখণ্ডটি জোরপূর্বক দখল করে রেখেছে এবং সেখানে নির্মম দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে, পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে কমপক্ষে ৯৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলি সরকারের দাবি অনুযায়ী, একই সময়ে, ফিলিস্তিনিদের আক্রমণে ও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার সময় সৈন্যসহ কমপক্ষে ৪২ জন ইসরাইলি নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page