October 30, 2026, 9:21 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসি জানিয়েছে, প্রার্থীদের আবেদনপত্রে দেওয়া তথ্য, জমাকৃত ডকুমেন্ট, সনদপত্র এবং অঙ্গীকারনামার ভিত্তিতে এ মনোনয়ন দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত নিয়োগের আগে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্ট ও প্রাক-নিয়োগ ভেরিফিকেশন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে নিয়োগকারী সংস্থা নিয়োগ নিশ্চিত করবে।

এছাড়া প্রকাশিত মনোনয়নে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা পিএসসি সংরক্ষণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ফলাফল পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইট http://www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd/-এ।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page