August 28, 2026, 11:09 am
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ বিষয়ক কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দিনাজপুরে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে স্পীড  ব্রিডিং পদ্ধতির মাধ্যমে গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ বিষয়ক দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন  করা হয়েছে।

আজ রোববার বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পযন্ত সদর উপজেলার নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এই কর্মশালা সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ কর্মসূচির অর্থায়নে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত করা হয়।

অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় গবেষণা অনু-বিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু।

কর্মশালায় তিনি তার বক্তব্যে বলেন,দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর নতুন উদ্ভাবন করা স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে গমের চাষ দেশের কৃষকদের মাঝে চাষ যোগ্য হিসাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এই নতুন উদ্ভাবন করা গম চাষে কৃষকেরা অধিক ফলন অর্জিত করতে পারবেন। বিগত সময়ে গম চাষে ফলন কম ও পরিশ্রম বেশি এই ধারনায় কৃষকেরা গম চাষে আগ্রহ ছিল না।কিন্তু এখন এই নতুন উদ্ভাবন করা গম চাষে কৃষকেরা অধিক ফলন অর্জিত করতে পারবেন।বিষয়টি কৃষকদের উদ্বুদ্ধ করণের মাধ্যমে গম চাষ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহবান জানান।

অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর এর মহা-পরিচালক ড. সালাহ্উদ্দিন আহমেদের সভাপতিত্বে নতুন উদ্ভাবন করা গমের সফলতার বিষয় প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ কর্মসূচির পরিচালক ড. আব্দুল হাকিম।

কর্মশালায় উপস্থিত ছিলেন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর, বিডাব্লিউএমআরআই এর পরিচালক ড. মো. মাহফুজ রাজ্জাক। সেমিনারে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কৃষি ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী কর্মকর্তা-কর্মচারী এবং ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন।

কর্মশালা শুরুর পূর্বে অত্র প্রতিষ্ঠানে বীজ সংরক্ষণাগারে বৈজ্ঞানিক বিভিন্ন যন্ত্রপাতি এবং দিনাজপুরে তৈরি বিভিন্ন খাদ্যপন্য পরিদর্শন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

আজকের বাংলা তারিখ



Our Like Page