October 29, 2026, 5:49 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ১০ টাকার দাখিলা দিয়ে দুই হাজার টাকা নেওয়ার অভিযোগ 

স্টাফ রিপোর্টার : ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য দুই হাজার টাকা নিয়ে ১০ টাকার দাখিলা দেওয়ার অভিযোগ উঠেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা দবির উদ্দিনের বিরুদ্ধে। এছাড়াও নানা অযুহাতে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পদে পদে ঘুষ-দুর্নীতির কারণে এখানে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। এতে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, যাদবপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা দবির উদ্দিন যোগদানের পর থেকে সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, খারিজ রির্পোট দিতে টাকা , খারাপ আচারণসহ,প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা। এমনি অভিযোগ রয়েছে একাধিক ভুক্তভোগীর।

ভুক্তভোগী আব্দুল মালেক বলেন, যাদবপুর ইউপির কুলতলা-৫৫ মৌজার ৩৩ শতক জমির খাজনা দিতে ইউনিয়ন ভূমি অফিসে গেলে নায়েব দবির উদ্দিন বলেন অনেক বছরের খাজনা বাকি রয়েছে। সব মিলিয়ে আপনার ৬ হাজার টাকা খরচ হবে,অনেক  অনুরোধের পর তিনি ২ হাজার টাকা রেখে কয়েকদিন পর এসে দাখিলা নিয়ে যেতে বলেন। বেশ কয়েকদিন পরে দাখিলা আনতে গেলে তিনি  দশ টাকা পরিশোধের একটা দাখিলা দেন। জানতে চাইলে তিনি খারাপ আচারণ করেন এবং অফিস থেকে বের করে দেন।

আরেক ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, টাকা দিয়েও সঠিক সময়ে কাজ করেন না নায়েব সাহেব। দিনের পর দিন ঘুরতে হয় অফিসে, কিছু বললেই তিনি খারাপ আচারণ করেণ।

যাদবপুর ইউনিয়ন ভুমি কর্মকর্তা দবির উদ্দিন বলেন, এমন কারো কাছ থেকে কোন টাকা পয়সা বেশি নিয়েছি তা মনে পড়ছে না। আমি অসুস্থ আছি আগামীকাল অফিসে আসেন বলে ফোন কেটে দেন।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার জানান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page