September 8, 2026, 1:04 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি হামলায় লেবাননে ২ জন নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় দুই জন নিহত ও ১১ জন আহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, তিবনিনের একটি সরকারি হাসপাতালের বাইরে একটি গাড়িতে ইসরাইলের বিমান হামলায়’ একজন নিহত ও ১১ জন আহত হয়েছে। এছাড়াও আনসারের একটি গাড়িতে পৃথক হামলায় একজন নিহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর কমান্ডার আম্মার হায়েল কুতায়বানিকে হত্যা করেছে।

তারা হামলার সঠিক অবস্থান উল্লেখ করেনি।

এতে আরও বলা হয়েছে যে তারা তিবনিনে গোষ্ঠীর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন সদস্যকেও হত্যা করেছে এবং দক্ষিণাঞ্চলীয় শহর নাকুরায় ইসরাইলি সেনাদের ওপর ‘গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য হিজবুল্লাহ ব্যবহৃত একটি জাহাজে’ আঘাত করেছে।

ইসরাইল পাঁচটি শহরে বোমা হামলা চালানোর একদিন পর এই হামলা চালানো হয়েছে। তারা বাসিন্দাদের ওই শহরগুলো থেকে সরে যেতে বলেছিল।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর বেশ ক’টি অস্ত্র ভাণ্ডারে হামলা চালিয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়েছেন এবং তিনি পৃষ্ঠপোষক দেশগুলোর নীরবতা আগ্রাসনকে আরও উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন ‘অবিলম্বে লেবাননের সার্বভৌমত্বের এই স্পষ্ট লঙ্ঘনের অবসান ঘটানোর সময় এসেছে।’

জাতিসংঘের শান্তিরক্ষী বলেছে, লেবাননের দক্ষিণে এই হামলাগুলো ‘গত বছরের নভেম্বর থেকে নির্মিত ভঙ্গুর স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে’ এবং তারা ইসরাইলকে ‘আর কোনও হামলা থেকে বিরত থাকতে এবং লেবাননের ভূখণ্ড থেকে সম্পূর্ণরূপে সরে যাওয়ার’ আহ্বান জানিয়েছে।

হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতার অবসান ঘটাতে নভেম্বরে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল বারবার লেবাননে বোমা হামলা চালিয়েছে।

মার্কিন চাপের মুখে, লেবাননের সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ ইসরাইলি সীমান্তের কাছাকাছি এলাকায় ইরান-সমর্থিত গোষ্ঠীটিকে নিরস্ত্র করার পরিকল্পনা করার নির্দেশ দেয় বৈরুত।

পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাগি গত সপ্তাহে বলেন, লেবাননের সেনাবাহিনী তিন মাসের মধ্যে সীমান্তের কাছে হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে নিরস্ত্র করবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page