September 8, 2026, 1:03 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

গাজা সিটিতে ‘অপ্রতিদ্বন্দ্বী শক্তি’ প্রয়োগের ঘোষণা দিল ইসরাইলি সেনাবাহিনী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ফিলিস্তিনির গাজার বৃহত্তম শহর গাজা সিটিতে ‘অপ্রতিদ্বন্দ্বী শক্তি’ ব্যবহার করা হবে বলে ঘোষণা করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার এ ঘোষণা দিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী গাজা সিটিতে তাদের স্থল অভিযান চালিয়ে যাচ্ছে এবং তারা শহরের বাসিন্দাদেরকে শহর ত্যাগ করতে বলেছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ডকে ধ্বংস করে দেওয়া এবং জাতিসংঘ ঘোষিত দুর্ভিক্ষের কবলে পড়া যুদ্ধের প্রায় দুই বছর পর, ইসরাইল গাজা শহর দখলের জন্য বিমান ও ট্যাঙ্ক হামলা চালিয়ে যাচ্ছে।

এই আক্রমণ এমন এক সময় চালানো হচ্ছে, যখন কয়েকটি পশ্চিমা সরকার আগামী সপ্তাহে একটি জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।
এই সরকারগুলোর মধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সও রয়েছে।

সেনাবাহিনী মঙ্গলবার থেকে তাদের স্থল অভিযান শুরু করেছে এবং কয়েকদিন ধরে বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছে।

তবে অনেক ফিলিস্তিনি জানাচ্ছে যে এই যাত্রা অতিরিক্ত ব্যয়বহুল এবং তারা জানে না যে তারা কোথায় যাবে।

পশ্চিম গাজা সিটির একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি খালেদ আল-মাজদালাভি ‘তীব্র ও অবিরাম’ গোলাবর্ষণের বর্ণনা দিয়ে এএফপিকে বলেন, ‘বেশ কয়েক দিন ধরে, আমরা দক্ষিণে পালানোর চেষ্টা করছি। কিন্তু আমরা কোনও পরিবহনের উপায় খুঁজে পাচ্ছি না।’

৩২ বছর বয়সী ওই ব্যক্তি আরো জানিয়েছেন, ‘আমরা অবশেষে আজ সকালে চলে যাওয়ার পথ পেয়েছি। আমাদের জিনিসপত্র গোছালাম এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলাম। কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি, এবং ড্রাইভার আমাদের ফোনে উত্তর দিচ্ছে না।’

জাতিসংঘ আগস্টের শেষের দিকে অনুমান করেছে যে গাজা শহর এবং এর আশেপাশে প্রায় দশ লাখ মানুষ বাস করছে।

শুক্রবার সেনাবাহিনী জানিয়েছে যে আগস্টের শেষের দিক থেকে ৪ লাখ ৮০ হাজার মানুষ পালিয়ে গেছে বলে অনুমান করা হচ্ছে।

হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত একটি উদ্ধার বাহিনী গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ৪ লাখ ৫০ হাজার মানুষ পালিয়ে গেছে।

সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র শুক্রবার একটি পোস্টে জানান, ৪৮ ঘণ্টা আগে খুলে দেওয়া একটি অস্থায়ী বাস্তুচ্যুতি পথ বন্ধ করা হয়েছে, এবং এখন দক্ষিণে যাওয়ার একমাত্র পথ হল আল-রাশিদ সড়ক, যা ভূমধ্যসাগরের তীরে অবস্থিত।

ইসরাইলি সেনাবাহিনীর আভিচায় আদ্রাই এক্স-এ এক পোস্টে গাজা সিটির বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছেন, হামাস ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী শক্তি দিয়ে অভিযান চালিয়ে যাবেন ইসরাইলি সেনাবাহিনী।’

তিনি আরো বলেন, ‘এই সুযোগটি নিন ও লাখ লাখ শহরের বাসিন্দাদের সাথে যোগ দিন যারা, দক্ষিণে মানবিক এলাকায় চলে গেছেন।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page