October 14, 2026, 4:30 pm
শিরোনামঃ
প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ আমাদের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না : ইরাকের প্রধানমন্ত্রী যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক
এইমাত্রপাওয়াঃ

ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। রোববার দেশ দু’টির কর্তৃপক্ষ সম্ভাব্য বন্যা ও ভূমিধসের আশঙ্কায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

ফিলিপাইনের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঝড়টি ‘দ্রুত শক্তিশালী’ হয়ে উঠছে এবং মঙ্গলবার বিকেলের মধ্যে জনবহুল বাতানেস বা বাবুইয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া পরিষেবা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত ঝড়ের কেন্দ্রস্থলে প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার এবং ২৩০ কিলোমিটার বেগে পশ্চিমে দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছিল।

স্বরাষ্ট্র বিভাগের সচিব জনভিক রেমুল্লা এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় কর্মকর্তাদের ‘বিপজ্জনক অঞ্চল থেকে পরিবারগুলো সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সময় নষ্ট করা উচিত নয়।’

তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বের হুয়ালিয়েন কাউন্টি থেকে প্রায় ৩০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।

এতে আরো বলা হয়, টাইফুনের গতিবিধির ওপর নির্ভর করে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।

ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও  রোববার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, মূল দ্বীপ লুজনের উত্তরাঞ্চলে ‘মারাত্মক বন্যা ও ভূমিধস’ হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ‘আমরা আশংঙ্কা করছি যে আজ রাত থেকে সুপার টাইফুনের প্রভাব অনুভূত হবে। সবচেয়ে শক্তিশালী প্রভাব দেখা দেবে আগামীকাল সকাল ৮টায়।’

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page