July 24, 2026, 5:54 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঝিনাইদহে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও পুষ্টি সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলার পাঁচ লাখ ৪৪ হাজার দরিদ্র পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগীয় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) আয়োজনে আজ বুধবার সকাল ১০টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার স্বাস্থ্য বিভাগ, সরকারি প্রতিনিধি ও এসডিএফের কর্মকর্তারা অংশ নেন।

জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামানের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য দেন, এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক কায়মুন আক্তার মুনা, জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান এবং জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. অনুদীপা রাণী।

দিনব্যাপী এ কর্মশালায় সাশ্রয়ী স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, গর্ভকালীন মাতৃমৃত্যু ও শিশুর অপুষ্টি হ্রাস, সংক্রামক রোগ প্রতিরোধ এবং সচেতনতামূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page