September 8, 2026, 3:51 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে রাসেল ভাইপার সাপের কামড়ে দুই বছরের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে মিথিলা খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দুর্গাপুর গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে। মিথিলা খাতুন দুর্গাপুর গ্রামের মুজাহিদ ইসলামের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল মিথিলা। গভীর রাতে হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের ধারণা, রাসেল ভাইপার সাপের ছোবলে মিথিলার মৃত্যু হয়েছে।

তারা জানান, প্রায় দশ দিন আগে একই ঘরে একটি রাসেল ভাইপার ঢুকলেও সেটি মারা সম্ভব হয়নি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page