August 28, 2026, 11:08 am
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

যশোর জেনারেল হাসপাতালে হিমোফিলায়া চিকিৎসা শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হিমোফিলায়া চিকিৎসা কেন্দ্রের (এইচটিসি) যাত্রা শুরু হয়েছে।

আজ ২৭ সেপ্টেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবু হাসানাত মো. আহসান হাবীব।

এসময় হিমোফিলায়া সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে এইচটিসি’র জন্য ১১৬ ফ্যাক্টর ইনজেকশন ভায়াল প্রদান করা হয়, যা হিমোফিলায় রোগীদের চিকিৎসায় বিনামূল্যে ব্যবহাত হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের রেজিস্ট্রার ( হেমাটোলজি) ডা. মারুফ আল হাসান, যশোর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান (ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ) ডা. সেলিম রেজা, ফিরোজা বারি ডিজাবেল চিলড্রেন হাসপাতালের চিফ ফিজিওথেরাপিস্ট ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ডিরেক্টর ইয়াসমিন আরা ডলি, হিমোফিলায়া সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নাজমুল আলম, সোসাইটির যশোর শাখার সভাপতি নাসের মুস্তাফিজসহ হিমোফিলায়া রোগী ও তাদের স্বজনরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শরীরে রক্তক্ষরণ বন্ধ হওয়ার জন্য ১৩টি ফ্যাক্টর বা প্রোটিন কাজ করে। শরীরের কোন স্থানে কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ না হওয়া এবং দীর্ঘক্ষণ ধরে রক্তক্ষরণ হওয়া এ রোগের লক্ষণ।

বক্তারা বলেন, হাত-পায়ের জয়েন্ট ফুলে যাওয়া, দাঁতের রক্তক্ষরণ দেখে হিমোফিলায়া রোগী চেনা যায়। যশোর জেনারেল হাসপাতালে এইচটিসি’র যাত্রা শুরু হওয়ায় এখন থেকে এই সেন্টারে হিমোফিলায়া রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাবেন বলে বক্তারা জানান।

আজকের বাংলা তারিখ



Our Like Page