July 24, 2026, 4:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদের মহেশপুরে ঘর ভাঙ্গা ও যাতায়াতের রাস্তা দখল নিয়ে হিন্দু পরিবারের সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদের মহেশপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মনোরঞ্জন কর্মকারের ছেলে শ্রী সন্ন্যাসী কর্মকারের ঘর ভাঙ্গা ও বাড়ির যাতায়াতের রাস্তা ফেরত চেয়ে মহেশপুরে একাধিক হিন্দু পরিবারের সাংবাদিক সম্মেলন করেছেন।

১১ অক্টোবর শনিবার দুপুরে মহেশপুরন এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে সন্ন্যাসী কর্মকার লিখিত বক্তব্যে বলেন, তারা মহেশপুর শহরে পৌরসভার ৬ নং ওয়ার্ডে ১০৯ নাম্বার মহেশপুর মৌজার ৬৫৪ নাম্বর দাগে বসবাস করে আসছেন।

তাদের শরিকের কাছ থেকে ক্রয়সূত্রে মালিক আরশেদ আলীগণদের তার কাছ থেকে সাম্প্রতি গাড়াবাড়িয়া গ্রামের রজব আলী মোল্লা ছেলে আলী কদর ওরফে ফজি মোল্লা জমি ক্রয় করেন। বর্তমানে পুরাতন বিল্ডিং ভেঙ্গে নতুন করে মার্কেট তৈরি করছেন। সন্ন্যাসী বলেন তাদের ঘরের একটা দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে এবং রাস্তার জমি দখল করে নিয়ে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে।

বিষয়টি তাদেরকে একাধিকবার জানালেও ফজি মোল্লার ছেলে রফিব মোল্লা আমাদের কথা আমলে না নিয়ে নানা ভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

সন্ন্যাসী কর্মকার সাংবাদিক সম্মেলনে আরো বলেন, আমি মহেশপুর পৌরসভায় এবিষয়ে ন্যায় বিচার পাওয়ার জন্য আবেদন করেছি। আমরা সংখ্যালঘু পরিবার এবিষয়ে সরকারের উচ্চমহলের হস্তক্ষেপ কামনা করছি।
সাংবাদিক সম্মেলনে তার কাকাতো ভাই সনজিৎ কর্মকার ও সাধান কর্মকার একই কথা বলেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page