October 29, 2026, 5:51 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে নাইজেরিয়া বনাম ঘানার মধ্যে ফুটবল টুর্নামেন্ট ২-২ গোলে ড্র

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় (হাইস্কুল) মাঠে বৃহস্পতিবার বিকালে তন্ময় স্পোটিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত নাইজেরিয়া বনাম ঘানার মধ্যে ফুটবল টুর্নামেন্ট ২-২ গোলে ড্র হয়েছে। দর্শকদের চাপের কারনে শেষ পর্যন্ত ট্রাইব্রেকার অনুষ্ঠিত হয়।

নাইজেরিয়া বনাম ঘানার মধ্যে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের প্রথমার্ধে কোন পক্ষই গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ২-২ গোলে ড্র অনুষ্ঠিত হয়। নাইজেরিয়ার পক্ষে দু’টি গোল  করেন নাইজেরিয়ার ১০ নম্বন জার্সি পরিহিত খেলোয়ার জিতু। আর ঘানার পক্ষে দুটি গোল করেন ঘানার ৪ নম্বন জার্সি পরিহিত খেলোয়ার জিগার।

তন্ময় স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ক্রীড়া বিদ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, এই মাঠে খেলা প্রীয় মানুষের চাপের কারনে ফুটবল টুর্নামেন্টে ২-২ গোলে ড্র হলেও আমরা ট্রাইব্রেকার করতে পারেনি। তিনি আরো বলেন খেলা প্রীয় এত দর্শক হবে আমি আগে বুঝতে পারেনি।

তন্ময় স্পোটিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত নাইজেরিয়া বনাম ঘানার মধ্যে ফুটবল টুর্নামেন্টের খেলাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্ট্যার রুহুল কুদ্দুস কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবিরউদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির উপদেষ্টা মহিদ্দীন মহি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মনির খান, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান প্রমুখ।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page