August 16, 2026, 5:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

নাটোর প্রেসক্লাবের নির্বাচনে শহীদুল সভাপতি ; কামরুল সম্পাদক নির্বাচিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোর প্রেসক্লাবের নির্বাচনে যুগান্তরের মো. শহীদুল হক সরকার সভাপতি এবং বাংলা ভিশনের কামরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের নিরঙ্কুশ এই ফলাফলে সভাপতি মো. শহীদুল হক সরকারের প্রাপ্ত ৩৩ ভোটের বিপরীতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বাপ্পী লাহিড়ী ১৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলামের প্রাপ্ত ২৯ ভোটের বিপরীতে যমুনা টেলিভিশনের নাজমুল হাসান ১৭ ভোট পেয়েছেন।

আজ শনিবার নাটোর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট গ্রহন শেষে দুপুর দুইটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আল আসাদ বিন সাঈদ। নির্বাচন কমিশনার মো. আমজাদ হোসেন এবং এম এ সেলিম এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন,সিনিয়র সহ সভাপতি এনামুর রহমান চিনু (খবরপত্র), জুনিয়র সহ সভাপতি মো. ইসাহাক আলী (বৈশাখী টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল (এসএ টিভি), কোষাধ্যক্ষ আশরাফুল আলম (নিউ এজ), ক্রীড়া  ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু (দৈনিক ঢাকা), সাহিত্য ও পাঠাগার সম্পাদক এম এম আরিফুল ইসলাম (নয়া শতাব্দী), দপ্তর সম্পাদক মনজুর-ই-মওলা সাব্বির (বাংলাদেশ এক্সপ্রেস), কার্যনির্বাহী সদস্য মো. আজিজুল হক টুকু (ইনকিলাব), আব্দুস সালাম (আমার দেশ), আব্দুল মজিদ (এশিয়ান টিভি), সাহেদুল আলম রোকন (দীপ্ত টিভি)।

নির্বাচনে ক্লাবের শতভাগ ৪৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page