September 10, 2026, 11:44 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

৯ মাসে হাফেজ হলেন ১১ বছর বয়সী লক্ষীপুরের ইয়াছিন আরাফাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মাত্র ১১ বছর বয়সী লক্ষীপুরের ইয়াছিন আরাফাত অবিশ্বাস্য এক অর্জন করে নজর কাড়লেন দেশবাসীর। ইয়াছিন আরাফাত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানী ও হাফেজীয়া কওমি মাদরাসার শিক্ষার্থী। ইয়াছিন মাত্র ৯ মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন।

গতকাল শনিবার (১নভেম্বর) দুপুরে মাদরাসা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হাফেজ ইয়াছিনকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানান প্রধান অতিথি মুফতী গোলাম সরোয়ার ফরিদী।
মাদরাসার মোহতামিম মুফতী আব্দুল্লাহ আল জামি বলেন, ৯ মাস আগে ইয়াছিন আমাদের মাদরাসায় ভর্তি হয়। আমাদের শিক্ষক মাহাদী হাসান তামিমের তত্ত্বাবধানে সে কঠোর পরিশ্রম করে মাত্র ৯ মাসেই কোরআন হিফজ সম্পন্ন করেছে। এটি সত্যিই এক বিরল অর্জন। ইয়াছিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি বলেন, সে যেন একজন বড় আলেম হিসেবে দেশ ও ইসলামের সেবা করতে পারে।

ইয়াছিন আরাফাত লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মো. সবুজের ছেলে।

নিজের অনুভূতি জানাতে গিয়ে ইয়াছিন বলেন, আমি কোরআনে হাফেজ হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া।

সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন বড় আলেম হতে পারি।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা মুনসুর আহমেদ, মুফতী হাবিবুর রহমান মাহমুদী, মাওলানা জাহিদুল ইসলাম, মাদ্রাসার উপদেষ্টা আব্দুস ছাত্তার মাস্টার, নুরে আলম সিদ্দিকী সেলিম, জসিম উদ্দিনসহ অনেক আলেম ও স্থানীয় অতিথিরা।

অনুষ্ঠানের পুরো পরিবেশে ছিল আনন্দ ও গর্বের ছোঁয়া। অল্প বয়সেই ইয়াছিনের এমন অসাধারণ সাফল্য মাদরাসা ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে বলে অনেকেই মন্তব্য করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page