October 17, 2026, 10:47 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দিতে ইসরায়েলি সংসদে বিল পাসের উদ্যোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি নেসেট জাতীয় নিরাপত্তা কমিটি ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড প্রবর্তনের জন্য একটি বিল উত্থাপন করেছে।

হিব্রু ভাষার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবারের মধ্যেই নেসেট প্লেনামে বিলটির প্রথম পাঠ শুরু হতে পারে।

বিতর্কিত আইনটিতে বলা হয়েছে যে আদালত “যারা ইসরায়েলের নাগরিককে জাতীয়তাবাদী মনোভাব নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করেছে” তাদের মৃত্যুদণ্ড দিতে পারবে। এটি এমন কোনও ইসরায়েলি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না যিনি একজন ফিলিস্তিনিকে হত্যা করেছেন।

ইসরায়েলি শাসকগোষ্ঠীর জিম্মি বিষয়ক কর্মকর্তা গ্যাল হির্শ কমিটিকে বলেছেন যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিলটিকে সমর্থন করেন।

হির্শ এর আগে বলেছিলেন যে গাজায় জিম্মি থাকাকালীন সময়ে তিনি বিলটির বিরোধিতা করেন, কিন্তু তিনি এখন কমিটিকে বলেছেন যে “এখন তাদের সকলকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাই তিনিও তার বিরোধিতা তুলে নিয়েছেন।” তথাকথিত জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির বিলটিকে সমর্থন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, তবে বলেছেন যে আদালতের এই বিষয়ে বাছ-বিচার থাকা উচিত নয়।

এদিকে ফিলিস্তিনি স্ব-শাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি এই উদ্যোগের নিন্দা জানিয়ে একে যুদ্ধ অপরাধ ও গণহত্যা বিস্তারের প্রচেষ্টা বলে অভিহিত করেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page