June 27, 2026, 3:03 am
শিরোনামঃ
রাতে ফিরছেন প্রধানমন্ত্রী ; শোডাউন না করার নির্দেশ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আশাবাদী প্রধানমন্ত্রী ধরার পর হেরোইন কিভাবে যেন আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে পাট মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা অন্তত এক টাকা হলেও বাড়াতে হবে : ফজলুর রহমান পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ  যুক্তরাজ্যে ১ কোটি পাউন্ড কর দিয়ে শীর্ষ করদাতার তালিকায় রাজা চার্লস হরমুজ প্রণালিতে ইরানের হামলা ; আটকে পড়া হাজারো নাবিকের উদ্ধার অভিযান স্থগিত আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দোপানীছড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে গরীব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

আজ রোববার সকালে বিজিবির রুমা ব্যাটালিয়ন- ৯ বিজিবির ব্যবস্থাপনায় মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্তের নেতৃত্বে  সীমান্তবর্তী দোপানীছড়া পাড়ায় এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

ক্যাম্পেইনে স্থানীয় গরীব ও অসহায় পাহাড়ি নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধসহ মোট ২৫ জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

এ বিষয়ে রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম শাহ রেজা জানান, দূর্গম এলাকা এবং যোগাযোগ ব্যবস্থা সহজ না হওয়ার কারণে  সীমান্তবর্তী পাহাড়ী এলাকার বাসিন্দারা এখনো উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। বিষয়টি বিবেচনা করে মানবিক দায়িত্ববোধ থেকে রুমা ব্যাটালিয়ন সীমান্তের দুর্গম অঞ্চলে  বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করেছে।

তিনি জানান, রুমা ব্যাটালিয়ন  সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি ইতোপূর্বেও স্থানীয় জনগণের কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনসহ নানা মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে।

বিনামুল্যে স্বাস্থ্যসেবাসহ ওষুধ পাওয়ায় খুশি স্থানীয়রা।

আজকের বাংলা তারিখ



Our Like Page