October 9, 2026, 5:16 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুর রোগী সেজে হাসপাতালে চুরির দায়ে ৭ নারী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রোগী সেজে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চুরির ঘটনায় ৭ নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে কুলসুমা বেগম নামে এক নারী চুরির ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেন।

চুরির মামলায় গ্রেফতারকৃতরা হলেন, নুর জাহান (১৯) নাছিমা আক্তার (৪৮) আনিছা বেগম (৩০) বেগম খাতুন (২৫) পারভীন আক্তার (৫০) ও সাফিয়া আক্তার (৪০) সহ ৭জন। তাদের সবার বাড়ি জামালপুর ও বগুড়ার সারিযাকান্দি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত ৭ নারীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাযায়, প্রতিনিয়ত সদর হাসপাতালে লাইনে থাকা রোগীদের টাকা, গয়না ও মোবাইল চুরির ঘটনা ঘটেই চলছে। গতকাল রোববার দুপুরে কুলসুমা বেগম নামে এক নারী ডাক্তার দেখানোর জন্য টিকেট কেটে লাইনে দাড়াঁয়। এসময় তার ব্যাগ থেকে ৬ হাজার টাকা চুরি করার সময় হাতে-নাতে এক নারীকে আটক করে স্থানীয়রা। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী রাতে শহরের বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে ৬ নারীকে আটক করা হয়। জড়িত ৭ নারীই সদর হাসপাতালে রোগী সেজে চুরি করার সাথে জড়িত রয়েছে। সবাই হাসপাতাল চোরচক্রের সদস্য। দুই থেকে তিনমাস এক স্থানে থেকে চুরি করে অন্য স্থানে গিয়ে আবারও চুরি করে তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, গ্রেফতারকৃত নারীরা সবাই হাসপাতাল চোরচক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন হাসপাতালে রোগী সেজে চুরিসহ নানা অপরাধের সাথে জড়িত।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা জামালপুর ও বগুড়ার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা। তারা কয়েকদিন আগে শহরে বাসা ভাড়া নিয়ে এই অপরাধ করে আসছে। এর আগেও বিভিন্ন স্থানে একই কাজ করে আসছিল এই চক্র। এই চক্রের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page