November 19, 2026, 3:44 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ

ইয়ানূর রহমান : যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম মিলনকে একটি মামলায় আটক দেখানোর জন্য আদালতে হাজির করা হলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

আজ বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে হাজির করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত আইনজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে তার শারীরিক অবস্থার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শহিদুল ইসলাম মিলন বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতার কারণে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের সিসিইউতে চিকিৎসা শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। ডায়াবেটিস ও হৃদরোগসহ একাধিক শারীরিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছেবিভিন্ন প্রতিবেদনে।

জানা যায়, ২০২৪ সালের অক্টোবরে ঢাকার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) শহিদুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করে। এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় আইনি কার্যক্রম চলছে। চলতি বছরের এপ্রিলেও যশোরের একটি মামলায় তাকে আটক দেখানোর আদেশ দেওয়া হয়েছিল।

তবে বৃহস্পতিবার তাকে কোন মামলায় আটক দেখানোর জন্য আদালতে হাজির করা হয়েছিল এবং অসুস্থ হওয়ার পর কোথায় চিকিৎসা দেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page