September 17, 2026, 2:43 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

এম এ কবীর, ঝিনাইদহ : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝিনাইদহে র‌্যালি, যুবসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার ( ১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ, যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিলকিস আফরোজ, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, মোজাম্মেল করিম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মুন্সী ফিরোজা সুলতানা এবং সাইদুর রহমান।

প্রধান অতিথি বলেন, জুলাই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছে যারা আহত হয়েছে তাদের চেতনাকে আমাদেও লালন করতে হবে। এখন আমাদের আত্ম জিজ্ঞাসার সময় হয়েছে। যুবদের কর্মসংস্থান দরকার এ জন্য তাদের শিক্ষা,দক্ষতা এবং জ্ঞানচর্চা বাড়াতে হবে। তাদেরকে ন্যায্যতার প্রতিযোগিতা বাড়াতে হবে। মাদক আমাদের ভয়াবহ শত্রু এ থেকে কিভাবে বাঁচা যায় তার পথ বের করতে হবে।

তিনি বলেন এখন দেশে স্থিতিশীলতা দরকার,বিদেশীরা চায় এখানে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত হোক। তিনি বলেন আমরা আর কত রক্ত দেব। এখন জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের সময় এসেছে এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এর আগে ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page