November 26, 2026, 6:24 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ওয়ারহেড ছাড়াই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্র একটি ‘বি৬১-১২’ (B61-12) কৌশলগত পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। তবে এতে কোনো ওয়ারহেড ছিল না।

পরীক্ষাটি বেশ আগে চালানো হলেও বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মার্কিন জ্বালানি বিভাগের স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১৯ থেকে ২১ আগস্ট নেভাদার একটি পরীক্ষাস্থলে এই পরীক্ষাগুলো পরিচালিত হয়। পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে নিষ্ক্রিয় অস্ত্রগুলো ফেলা হয়েছিল।

এতে আরও বলা হয়, জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসন (NNSA)-এর সঙ্গে সমন্বয় করে পরীক্ষাগুলো পরিচালিত হয়।

বিবৃতি অনুসারে, ২০২৪ সালের শেষের দিকে এই বোমাগুলোর পরিষেবার মেয়াদ ২০ বছর বাড়ানোর জন্য একটি কর্মসূচিও সম্পন্ন হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page