September 17, 2026, 2:22 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

জাপানের সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ; ৪৪০০ মিটার ওপর উড়ছে ছাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দক্ষিণ-পশ্চিম জাপানের কাগোশিমা অঞ্চলের সাকুরাজিমা আগ্নেয়গিরিতে বিশাল অগ্ন্যুৎপাত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে এই ঘটনা ঘটে।

জাপানের কিয়োডো নিউজ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে অন্তত ৪ হাজার ৪০০ মিটার (১৪,৪৩৬ ফুট) উচ্চতা পর্যন্ত ছাই এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় স্থানীয় আবহাওয়া সংস্থা কাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি শহরে ছাই পড়ার পূর্বাভাস জারি করেছে। তবে কোনো হতাহত বা কাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, গত বছরের ১৮ অক্টোবরের পর প্রথমবারের মতো ছাই ৪০০০ মিটার উচ্চতা ছাড়িয়ে গেছে। আগ্নেয়গিরির বড় বড় পাথর এদিক সেদিক ছিটকে যাচ্ছিল। তবে কোনো পাইরোক্লাস্টিক প্রবাহ পরিলক্ষিত হয়নি।

জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ‘সাকুরাজিমা’ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে অবস্থিত। এটি ওসুমি উপদ্বীপের সঙ্গে সংযুক্ত।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page