August 23, 2026, 5:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের মৃত্যুর ঘটনায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুষের টাকা না দিলে নতুন লোক নিয়োগের হুমকির অভিযোগ যশোরে অস্ত্র মামলায় তাছের গাজীর ১০ বছরের কারাদণ্ড যশোরের অভয়নগরে ওয়ান শুটারগান গুলিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুরে চোরাই পালসারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর গ্রেপ্তার বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি রাজনৈতিক মতাদর্শ নয় ; পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে : আইনমন্ত্রী মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে ৩ কেজি আইসসহ মিয়ানমারের নাগরিক আটক
এইমাত্রপাওয়াঃ

নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতাকে ‘বেধড়ক পিটুনি’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদী জজ কোর্টে হাজিরা দিতে আসা সিয়াম ভুইয়া আবির (২৮) নামে এক ছাত্রদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত সিয়াম মিয়া পলাশ উপজেলার দড়িহাওলাপাড়ার এমরান মিয়ার ছেলে। তিনি ঘোড়াশাল পৌরসভার ছাত্রদলের যুগ্ম-আহবায়ক।

আহত সিয়ামের বাবা এমরান মিয়া জানান, ২০২৪ সালের ডিসেম্বর মাসে পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকসা এলাকার একটি ছিনতাই মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে আদালতে যান সিয়াম। হাজিরা দিয়ে বের হয়ে আদালত এলাকার বিশ্রামাগারের সামনে গেলে দুর্বৃত্তরা তাকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এক পর্যায়ে সে দৌড়ে আদালত ভবনের সিডিআর রুমের সামনে গেলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং হামলাকারীরা পালিয়ে যায়। এরপর সিয়ামকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় চারটি সেলাই লেগেছে। এ ছাড়া শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম বলেন, জজকোর্টের ৩ নম্বর গেট এলাকায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।  এ সময় তাকে পিটিয়ে আহত করা হয়। পরে কোর্ট পুলিশের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page