May 20, 2026, 7:33 pm
শিরোনামঃ
মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত আনসার-ভিডিপির পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে জনস্বার্থে কাজের আহ্বান রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে আনসার বাহিনী : প্রধানমন্ত্রী যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে : চিফ হুইপ বগুড়ায় ট্রান্সফরমার চুরির জেরে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে অটোচালককে পিটিয়ে হত্যা কঙ্গোয় দ্রুত ছড়াতে শুরু করেছে ইবোলা ভাইরাস ইরানের সাথে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে : ট্রাম্প যুক্তরাষ্ট্র আবার হামলা করলে বড় চমক দেখানো হবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
এইমাত্রপাওয়াঃ

যশোরে সাড়ে ৪ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ এক যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের মনিহার এলাকা থেকে জাল নোটসহ ইব্রাহিম গাজি (২৭) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে চার লাখ ২৯ হাজার ৬০০ টাকা মূল্যের জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করেন র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। আটক ইব্রাহিম গাজি সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার গণেশপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে তারা পারেন মনিহার সিনেমা হলের পাশের একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্দেশে অবস্থান করছেন। পরে র‌্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে ইব্রাহিম গাজিকে আটক করে। এসময় তার কাছ থেকে হাতেনাতে ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন যে তিনি নিজ বাড়িতেই জাল টাকা তৈরি করেন এবং সেগুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেন। পরে র‌্যাবের দল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে সাতটার পর সাতক্ষীরার গণেশপুরে ইব্রাহিমের বাড়িতে অভিযান চালায়। সেখানে আরও ৩ লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোটসহ জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, মনিটর ও কালার প্রিন্টার জব্দ করা হয়। এ ঘটনায় ইব্রাহিমের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page