October 30, 2026, 7:16 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটির সীমান্তবর্তী গ্রামে বিজিবির চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাঙ্গামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী থেগামুখ গ্রামে অসহায়দের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ছোট হরিণা জোন এ চিকিৎসা সেবার আয়োজন করে।

সীমান্তবর্তী থেগামুখে পাহাড়ি-বাঙালির মধ্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন বিজিবি রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, ছোটহরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছোট হরিনা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় থেগামুখ গ্রামের প্রায় দুইশো দরিদ্র ও অসহায় মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page