March 5, 2026, 8:13 am
শিরোনামঃ
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন এবং দুই উপদেষ্টার দায়িত্ব বৃদ্ধি চাঁদপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ইরান যুদ্ধ ১০ দিনের বেশি চললে ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে যুক্তরাষ্ট্র নজরদারি বিষয়ে পেন্টাগনের সঙ্গে চুক্তি সংশোধন করছে ওপেনএআই
এইমাত্রপাওয়াঃ

গাজায় ৫ বছরের কম বয়সী ৯ হাজার ৩০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে : ইউনিসেফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকায় উচ্চ মাত্রার অপুষ্টি শিশুদের জীবন ও সুস্থতার জন্য বিপন্ন করে তুলছে। শনিবার (২৯ নভেম্বর) ইউনিসেফ সতর্ক করে বলেছে, শহরটিতে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৯ হাজার ৩০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।

জাতিসংঘের সংস্থাটির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘উচ্চমাত্রার অপুষ্টি শিশুদের জীবন ও সুস্থতার জন্য বিপন্ন করে তুলছে, শীতের আবহাওয়ার সূত্রপাত রোগের বিস্তারকে ত্বরান্বিত করছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বাড়ছে।’

ইউনিসেফ জানিয়েছে, গত মাসে সংস্থাটি এবং তাদের অংশীদারদের পরিচালিত পুষ্টি পরীক্ষায় ‘৫ বছরের কম বয়সী প্রায় ৯৩০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে শনাক্ত করা হয়েছে।’

সংস্থাটি আরও জানিয়েছে, গাজা সীমান্তে প্রচুর পরিমাণে শীতকালীন সরবরাহ আটকে আছে। ইসরায়েলকে নিরাপদ, দ্রুত এবং বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, ‘অগ্রগতি সত্ত্বেও গাজায় পাঁচ বছরের কম বয়সী হাজার হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং আরও অনেকেরই যথাযথ আশ্রয়, স্যানিটেশন ও শীতের বিরুদ্ধে সুরক্ষার অভাব রয়েছে।’

তিনি বলেন, ‘গাজায় এখনো অনেক শিশু ক্ষুধা, অসুস্থতা এবং ঠান্ডা তাপমাত্রার সংস্পর্শে রয়েছে। এগুলো তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এই শিশুদের রক্ষা করার জন্য প্রতিটি মিনিট খুবই গুরুত্বপূর্ণ।’

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ১ লাখ ৭০ হাজার ৯০০ জনেরও বেশি লোক আহত হয়েছে। বর্বর বোমা হামলায় অঞ্চলের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page