October 17, 2026, 12:09 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশেষ ছাড়ে সাংবাদিকদের ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশে চীনের শীর্ষ ই-ভেহিকল ব্র্যান্ড হুয়াহাই (Huaihai) স্কুটারের একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ন্যামস মোটরস সাংবাদিকদের জন্য বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক বিক্রির ঘোষণা দিয়েছে।

সম্প্রতি নারায়ণগঞ্জের জিন্দা পার্কে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)-এর ফ্যামিলি ডে-তে উপস্থিত থেকে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির পরিচালক মোকাম্মেল হোসেন ইভান।

তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীরা দেশের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করেন। তাদের অবদানকে সম্মান জানিয়ে এবং ইভি ব্যবহারে উৎসাহ দিতে এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে।’

সাংবাদিকদের জন্য ঘোষিত বিশেষ এই সুবিধার আওতায় তিনটি জনপ্রিয় ইভি মডেল—Sparky মডেলে ৬,০০০ টাকা ক্যাশব্যাক; E-Thunder মডেলে ৫,০০০ টাকা ক্যাশব্যাক এবং EcoRide মডেলে ৪,০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে।

ন্যামস মোটরস কর্তৃপক্ষ জানায়, সব সাংবাদিকই এই সুবিধা পাবেন। এজন্য প্রেস কার্ড ও নিবন্ধিত যেকোন সাংবাদিক সংগঠনের সদস্যপদের প্রমাণপত্র দেখাতে হবে।

প্রতিষ্ঠানটি আশা করছে, এই উদ্যোগ সাংবাদিকদের জন্য যেমন সাশ্রয়ী চলাচলের সুযোগ তৈরি করবে, তেমনি দেশে সবুজ পরিবহন ব্যবহারের প্রসারেও ভূমিকা রাখবে।

৪৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড হুয়াহাই গ্লোবাল (Huaihai Global) বর্তমানে বিশ্বের ১২০টিরও বেশি দেশে দুই ও তিন চাকার ইভি রপ্তানি করে থাকে। বাংলাদেশে তাদের একমাত্র ডিস্ট্রিবিউটর ন্যামস মোটরস বর্তমানে ৪১টি জেলায় নেটওয়ার্কসহ ইভি অ্যাসেম্বলি, বিক্রয় ও আফটার-সেলস সার্ভিস পরিচালনা করছে। ইলেকট্রিক যানবাহনকে সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও নির্ভরযোগ্য পরিবহন হিসেবে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page