August 17, 2026, 10:21 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আমার মাথায় কোনো সমস্যা নেই : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (৩০ নভেম্বর) বলেন, তার মস্তিষ্কে কোনো সমস্যা নেই। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি ঠাট্টা করে এ কথা বলেন।

তিনি জানান, তার সাম্প্রতিক এমআরআই পরীক্ষার ফল ‘পারফেক্ট’ এসেছে। তবে এটি মস্তিষ্কের এমআরআই ছিল না উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি শুধু একটি বুদ্ধিমত্তার পরীক্ষা করেছি এবং তাতে খুব ভালো নম্বর পেয়েছি, যা অর্জনের ক্ষমতা আপনাদের নেই।’

এর আগে দীর্ঘদিন ধরে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে বিতর্ক চলছিল। তার প্রথম মেয়াদে প্রকাশিত ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইয়ে মার্কিন সাংবাদিক মাইকেল উলফ লিখেছিলেন, ট্রাম্পের মারাত্মক মানসিক সমস্যা রয়েছে এবং তিনি একই কথা একাধিকবার বলেন।

তবে হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসন তখন জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সামগ্রিক স্বাস্থ্য অত্যন্ত চমৎকার। পরবর্তীতে ট্রাম্পের শারীরিক পরীক্ষায় মানসিক ফিটনেসের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি।

পরবর্তীতে কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জ্যাকসনকে চিঠি লিখে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য মূল্যায়নের আহ্বান জানান। তারা উল্লেখ করেছেন, ৬৬ বছর বা তার বেশি বয়সীদের শারীরিক পরীক্ষা চালানোর সময় মানসিক মূল্যায়নও জরুরি।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page