June 27, 2026, 6:55 pm
শিরোনামঃ
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন ইন্তেকাল করেছেন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল-গুলি ও ভারতীয় মাদক সিরাপ উদ্ধার মাগুরায় ওয়াইফাই ব্যবসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ; সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ : তথ্য উপদেষ্টা ফরিদপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা লালমনিরহাটে দুই পুলিশকে কুপিয়ে পালালো আসামি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষর ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় টিআরের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

ফারুক আহমেদ, বিশেষ প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে প্রকল্প টিআর কাজের পিআইসি মেম্বার মনিরুল উরুড়া কুদ্দুস বিশ্বাসের বাড়ি হতে মোঃ খোরশেদ এর বাড়ি পর্যন্ত রাস্তা ইট ও মাটি দ্বারা রক্ষণাবেক্ষণ ১৫০০০০ টাকা অর্থ্যাৎ ১ লাখ ৫০ হাজার টাকা কাজের বরাদ্দ নিম্ন মানের ইন্টার ইট, মাটিতে বালির পরিমাণ আফ ইঞ্চির নিচে।

অভিযোগ এখানে সর্বোচ্চ ১ লাখ টাকা খরচ হয়েছে বাকী ৫০ হাজার টাকার কোন কাজ হয়নি। সরজমিনে গিয়ে দেখা যাচ্ছে কাজ করেছে হাশেম মৃধার বাড়ি থেকে হারুনের বাড়ি পর্যন্ত তাহলে কাগজ ও প্রকল্প তালিকায় একরকম আর বাস্তব কাজ হচ্ছে উল্টো। এলাকার লোকজন জানায় নিম্ন মানের ইট ও মাটিতে সরাসরি কোনরকম বালির ছিটা দিয়ে ইট বিছিয়ে দিয়ে গেছে ইতিমধ্যে ২-৩ দিনের মধ্যেই বিভিন্ন জায়গায় নিম্ন মানের ইট হওয়ায় ভেঙ্গে গেছে।

তারা আরও জানায় মাটিতে বালির পরিমাণ কম দিয়ে রাস্তার ইটের উপর বেশি বালি দিয়ে চলে গেছে। প্রকল্প টিআর কাজের পিআইসি মেম্বার মনিরুল জানায়, কাজ সঠিক ভাবে করেছি এবং সাইনবোর্ড কে গাছে লাগিয়ে গেছে এটা আমার জানা নেয়।

মহম্মদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও অফিসার মোহাম্মদ রাশেদুল হাসান জানান, প্রকল্প তালিকার বাইরে কাজ করার কোন সুযোগ নেই আর ভালো মানের ১ নম্বর ইট, নিয়ম অনুযায়ী মাটির লেভেলিং, মাটিতে বালির পরিমাণ মতো করে সরকারি নিয়ম অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া আছে। আর প্রকল্পের কাজ অন্য স্থানে হবে এটা কখনোও সম্ভব নয় বিষয়টা আগামীকাল বুধবার ৩ ডিসেম্বর সরজমিনে গিয়ে দেখা হবে এবং অনিয়ম করার কারণে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পিআইসির বিরুদ্ধে।

আজকের বাংলা তারিখ



Our Like Page