September 8, 2026, 3:32 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

দেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশার চাদর ; তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৫ ডিগ্রিতে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশের উত্তরাঞ্চলে প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ। এক সপ্তাহ ধরেই দেশে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে। দিনে রোদ থাকলেও সন্ধ্যা নামতেই হিমেল বাতাস আর কুয়াশায় বাড়ছে কনকনে ঠাণ্ডা।

তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্র জানায়, আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

চলতি সপ্তাহে আরও তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ঘন কুয়াশার কারণে যানবাহন চলছে ধীরগতিতে। তাপমাত্রা কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে-খাওয়া, দিনমজুর, নিম্নআয়ের শ্রমজীবী মানুষ।

এদিকে, কুড়িগ্রাম ও গাইবান্ধায় ঘন কুয়াশার সঙ্গে বইছে হাড় কাঁপানো ঠাণ্ডা বাতাস। আজ সকাল ৬টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গতকাল দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শীতে বিপাকে পরেছে ছিন্নমূল মানুষ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page