February 14, 2026, 11:56 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে রেড রুবি টমেটোর মাঠ দিবস অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাগেরহা েটর চিতলমারী উপজেলার রায়গ্রাম এলাকায় রেড রুবি টমেটোর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে  ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের  উদ্যোগে রেড রুবি জাতের টমেটো নিয়ে কৃষক-কেন্দ্রিক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম), খুলনা। এছাড়া উপস্থিত ছিলেন মো. আজাহারুল ইসলাম আরিফ, মনিটরিং অফিসার বিপ্লব কুমার মন্ডল, টেরিটরি সেলস অফিসার (চিতলমারী, বাগেরহাট) এবং ব্র্যান্ড প্রমোটার প্রিন্স হালদার।

আরএসএম মো. মোস্তাফিজুর রহমান কৃষকদের উদ্দেশ্যে রেড রুবি টমেটো জাতের বৈশিষ্ট্য, আধুনিক উৎপাদন প্রযুক্তি, রোগব্যাধি ব্যবস্থাপনা এবং বাজার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, আগাম জাত হওয়ায় বাজারে উচ্চমূল্য পাওয়া যায় এবং ভাইরাসসহ বিভিন্ন রোগে সহনশীল হওয়ায় এ জাতটি দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে।

মাঠ দিবসে অংশ নেওয়া স্থানীয় চাষি প্রকাশ রায় জানান, তিনি রেড রুবি টমেটো চাষ করে উল্লেখযোগ্য লাভবান হয়েছেন। তার ভাষায় ‘২৫ হাজার টাকা খরচ করে এখন পর্যন্ত ৮০ হাজার টাকা পেয়েছি। আরও ৭০/৮০ হাজার টাকার টমেটো বিক্রি করতে পারব।’

তিনি আরও বলেন, আগাম জাতের টমেটো হওয়ায় গাছে থোকায় থোকায় ফল আসে এবং বাজারে দামও ভালো পাওয়া যায়। তার সফলতা দেখে এলাকার আরও অনেক চাষি আগামী মৌসুমে রেড রুবি টমেটো চাষে আগ্রহী হচ্ছেন।

অনুষ্ঠানে কৃষকদের নিয়ে আলোচনা সভা, প্রদর্শনী প্লট পরিদর্শন, ক্ষেত থেকে টাটকা টমেটো সংগ্রহ ও মান যাচাই এবং অংশগ্রহণকারীদের দলীয় ছবি তোলা হয়।

এই মাঠ দিবস রেড রুবি টমেটো নিয়ে কৃষকদের বাস্তব ধারণা ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগাম জাত, উচ্চ ফলন ও বাজার সুবিধার কারণে আগামী মৌসুমে এ জাতের চাষ চিতলমারী, বাগেরহাট, গোপালগঞ্জ এলাকায় আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকদের ধারণা।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page