June 22, 2026, 4:05 pm
শিরোনামঃ
তেল-গ্যাস অনুসন্ধান খাতে মালয়েশিয়ার বিনিয়োগ চাইল বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি : নৌমন্ত্রী ক্রয় কার্যক্রমে অনিয়ম-প্রতারণা কার্যাদেশ বাতিল করলেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার লেবাননে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন থাকবে : নেতানিয়াহু ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না : মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে ৩ মাসব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নীলফামারী জেলায় তিন মাসব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায়  আজ বুধবার সকালে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ শিকদার।

অর্থ মন্ত্রণালয়ের মানব সম্পদ উন্নয়ন তহবিল প্রকল্পের আওতায় মুঠোফোন মেরামত ও টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং ট্রেডে তিন মাসের ওই প্রশিক্ষণ চলবে।

আরডিআরএস বাংলাদেশের প্রধান সামাজিক উন্নয়ন কর্মকর্তা মো. মজিবুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মান্নান, প্রকল্প সমন্বয়কারী মো.মতিউর রহমান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।

আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তা রাজিব ইসলাম জানান, অর্থ মন্ত্রণালয়ের মানব সম্পদ উন্নয়ন তহবিল প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী দক্ষতা উন্নয়নের দুটি ট্রেডে ২৪ জন করে মোট ৪৮জন প্রশিক্ষণ গ্রহণ করছেন।

একই প্রকল্পের আওতায় আটটি ব্যাচে ১৯২ জন প্রশিক্ষণের সুযোগ পাবেন। বেকারত্ব দূরীকরণ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে মোট ছয়টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page