August 16, 2026, 3:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার চট্টগ্রামে জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের কারণে ৯ শ্রমিকের মৃত্যু রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মাখন সভাপতি ও লিটন সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বাংলা ভিশনের প্রতিনিধি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক পদে মানবজমিনের প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) ঝিনাইদহ প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ব্যালট বক্স উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর থানার ওসি মো. সামসুল আরেফিন উপস্থিত ছিলেন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস মিলন। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট বদিউজ্জামাল বদি ও অ্যাডভোকেট আব্দুল আলিম।

নির্বাচনে সহ-সভাপতি পদে রবিউল ইসলাম রবি (এশিয়ান টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সাদ্দাম হোসেন (চ্যানেল২৪), দপ্তর সম্পাদক পদে রাজিব হাসান (একাত্তর টিভি), তথ্য ও প্রচার সম্পাদক পদে কামরুজ্জামান লিটন, ক্রীড়া সম্পাদক পদে খায়রুল ইসলাম নিরব (আমাদের সময়), তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. সোহাগ আলী (সময় টিভি) নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নিজাম জোয়ার্দার বাবলু (এটিএন বাংলা), সাইফুল মাবুদ (কালের কণ্ঠ), আজাদ রহমান (প্রথম আলো), এম রায়হান (একুশে টিভি), আব্দুল হাই (ভোরের ডাক), রফিকুল ইসলাম মন্টু (বৈশাখী টিভি) ও মিরাজ জামান রাজ (দুরন্ত প্রকাশ) নির্বাচিত হয়েছেন।

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page