May 20, 2026, 11:59 am
শিরোনামঃ
আনসার-ভিডিপির পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে জনস্বার্থে কাজের আহ্বান রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে আনসার বাহিনী : প্রধানমন্ত্রী যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে : চিফ হুইপ বগুড়ায় ট্রান্সফরমার চুরির জেরে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে অটোচালককে পিটিয়ে হত্যা কঙ্গোয় দ্রুত ছড়াতে শুরু করেছে ইবোলা ভাইরাস ইরানের সাথে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে : ট্রাম্প যুক্তরাষ্ট্র আবার হামলা করলে বড় চমক দেখানো হবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে কিশোর নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় এক কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে। রামাল্লা-ভিত্তিক ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আম্মার ইয়াসের মোহাম্মদ তামারা (১৬) নামের এক কিশোর বুকে গুলি বিদ্ধ হয়ে নিহত হয়েছে। ইসরাইলি বাহিনী বেথলেহেমের দক্ষিণ-পূর্বে তুকু শহরে অভিযানের সময় তাকে গুলি করে।’

এএফপি ইসরাইলি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করলে তারা এক বিবৃতিতে জানায়, তুকু এলাকায় একটি ‘সংঘর্ষ’ হয়েছে। সেখানে তাদের সৈন্যদের ওপর পাথর ছোঁড়া হয়েছে।

সেখানে আরও বলা হয়, সৈন্যরা দাঙ্গা ছত্রভঙ্গ করতে শক্তি প্রয়োগ করে এবং পরে একজন উসকানিদাতাকে শনাক্ত করে গুলি চালালে তিনি নিহত হন।

বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি পর্যালোচনাধীন রয়েছে।

১৯৬৭ সাল থেকে ইসরাইল পশ্চিম তীর দখল করে আছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামাসের আক্রমণের পর থেকে সেখানে সহিংসতা বেড়েছে।

গত অক্টোবর মাসে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও হামলা থামেনি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামাসের সদস্যদের পাশাপাশি বহু বেসামরিক মানুষও রয়েছে।

অন্যদিকে, ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ফিলিস্তিনি আক্রমণ বা ইসরাইলি সামরিক অভিযানে অন্তত ৪৪ জন ইসরাইলি নিহত হয়েছে। তাদের মধ্যে সেনা ও বেসামরিক উভয়ই রয়েছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page