September 10, 2026, 9:22 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের ভোটের মাঠে ফিরলেন নারায়ণগঞ্জের বিএনপি প্রার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে তিন দিনের নানা নাটকীয়তা ও উত্তেজনার পর অবশেষে নির্বাচনে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শত শত মানুষ তার কারখানা ঘেরাও করে নির্বাচন করার দাবি জানালে তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

এর আগে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন শহরের খানপুর এলাকা থেকে মিছিল নিয়ে তল্লা এলাকার কারখানা ঘেরাও করেন। সেই সঙ্গে কারখানা ঘেরাওয়ের কিছুক্ষণের মধ্যেই মাসুদুজ্জামান জনসাধারণের মাঝে এসে নির্বাচন করার ঘোষণা দেন।

মাসুদুজ্জামান বলেন, তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন আমি সেই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করবো। আমি জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছি আমি নির্বাচন করবো। এখন থেকে আপনারাই আমার পরিবার। আপনারাই আমাকে দেখে রাখবেন। আপনারাই আমার নিরাপত্তা। নিরাপত্তার কোনো শঙ্কা আজ থেকে রইলো না।

তিনি আরও বলেন, আমি নির্বাচন করবো না বলে ঘোষণা দিয়েছিলাম। এই ঘোষণায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আঘাতপ্রাপ্ত হন। তাদের সবার কাছে আমি নিঃশর্ত ক্ষমাপ্রার্থী। ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। আমার আগে আমরা ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ। আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আপনাদের কাছেও আমি ক্ষমাপ্রার্থী।

এর আগে গত ১৬ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

তার এই ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জ বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও জনসাধারণ মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকেন। সেই সঙ্গে টানা দুইদিন ধরেই এই বিক্ষোভ চলতে থাকে। যার ধারাবাহিকতায় সবশেষ মাসুদুজ্জামান তার সিদ্ধান্ত প্রত্যাহার করেন।

গত ৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর মধ্যে নারায়ণগঞ্জের চারটি আসনে প্রার্থীর নাম রয়েছে। এই তালিকায় থাকায় নারায়ণগঞ্জের চারটি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মাসুদুজ্জামান মাসুদের নামও ঘোষণা করা হয়েছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page