July 28, 2026, 12:17 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক, বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত এ কে খন্দকারের (বীর উত্তম) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার জানাজায় অংশ নেন।

রোববার (২১ ডিসেম্বর) বাদ যোহর বিমান বাহিনী ঘাঁটি বাশারের কেন্দ্রীয় মসজিদের ইমাম নামাজ পরিচালনা করেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, মন্ত্রিপরিষদ সচিব, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ তার জানাজায় অংশ নেন।

রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব এ কে খন্দকারের কফিনে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই- আজম, সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার- উজ-জামান, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। পরে বিমান বাহিনীর ফ্লাই পাস্ট দ্বারা একে খন্দকারের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page