September 10, 2026, 9:10 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

জামায়াতে যোগ দিলেন পটুয়াখালীর বিএনপি নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. হেলাল মুন্সি (৫৮) নামে এক বিএনপি নেতা জামায়াত ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলায় একটি উঠান বৈঠকে অংশ নিয়ে পটুয়াখালী-২ বাউফল আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে একাত্মাতা প্রকাশ করে হেলাল মুন্সি দলটিতে যোগদান করেন।

দলীয় সূত্রে জানা গেছে, হেলাল মুন্সি উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি।

যোগদানের সময় হেলাল মুন্সি বলেন, আমি দীর্ঘ ২৫ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে জড়িত ছিলাম। আমি থানা কমিটির একজন বর্তমান সদস্য ও নাজিরপর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দায়িত্বে ছিলাম। আমি এখন থেকে জামায়াতের রাজনীতি করবো, ইসলামের খেদমত করবো। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা বিজয় করার জন্য সর্বাত্মক কাজ করবো।

এদিকে, বিএনপি নেতার জামায়াতে যোগদানের খবর ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির পক্ষ থেকে যোগদানের সিদ্ধান্তের সমালোচনা করলেও জামায়াতের পক্ষ থেকে সাধুবাদ জানানো হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইছাহাক বলেন, হেলাল মুন্সি স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, বিষয়টি জেনে রাতেই এক জরুরি বৈঠক ডেকে হেলাল মুন্সি সাংগঠনিক বিরোধী কাজ করায় তাকে দল সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page