August 26, 2026, 7:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন : আইনমন্ত্রী রাফালকে ভূপাতিত করা ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ঝিনাইদহের মহেশপুরে মানব পাচারকারী চক্রের সদস্য আটক ; জিম্মি নারী উদ্ধার কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে ৫টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫টি ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে।

গতকাল মঙ্গলবার মধুপুর জেলা ম্যাজিস্ট্রেট নওশাদ আলম উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

এ সময় তিনি জানান, জ্বালানি হিসাবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে উপজেলার কালামাঝি গ্রামের বিজয় ব্রিক্সকে ৫ লাখ, কুড়ালিয়া গ্রামের সিটি ব্রিক্স, এস.কে.বি ব্রিক্স, তিতাস ব্রিক্স ও দড়িহাতিল গ্রামের মধুপুর ব্রিক্সের মালিককে ৬ লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল এর পরিচালক বিপ্লব কুমার সূত্রধর, উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক ও মধুপুর থানা পুলিশ, আনসার ব্যাটলিয়ন ও ফায়ার সার্ভিসের একটি টিম।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page