September 10, 2026, 9:10 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন রুমিন ফারহানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে সরাইল সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে কর্মি ও সমর্থকদের নিয়ে আলী হোসেন নামের একজন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বিষয়টি সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ আবুবকর সরকার নিশ্চিত করেছেন।

মনোনয়ন নিতে আসা কর্মীরা জানান, রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসন থেকে নির্বাচন করবেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব। মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এ মনোনয়ন ঘোষণা দেন।

বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশিরা মনোনয়ন না পাওয়ায় সরাইল ও আশুগঞ্জ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে উপজেলা বিএনপির পদধারী নেতারা কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিলেও এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন।

জোট প্রার্থীকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর বলেন, ব্যক্তির চেয়ে দল বড়। দলের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি এবং মনোনয়নের সিদ্ধান্ত মেনে নেব। এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপু বলেন, দলের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page